সম্পাদক পরিচিতি: ভীষ্মদেব মুখোপাধ্যায়ের জন্ম ৩০ এপ্রিল, ১৯৭৭। বৈঁচিগ্রামে। গ্রামের স্কুলেই পড়াশোনা। বাংলা বিষয়ে অনার্স পড়তে শান্তিনিকেতনে আসা। অনার্স ও এম.এ—উভয় পাঠক্রমেই প্রথম শ্রেণিতে প্রথম। বাংলা বিভাগ, বিশ্বভারতী থেকে পেয়েছেন প্রবোধচন্দ্র সেন স্মৃতি পুরস্কার। কলকাতার শরৎ সমিতি থেকে পেয়েছেন শরৎচন্দ্র মেধা পুরস্কার। ভারত সরকারের উন্নয়ন দপ্তর থেকে পেয়েছেন জাতীয় বৃত্তি। উনিশ শতকের বাংলা ও বাংলা সাহিত্যের ওপর বিশেষ আগ্রহ। ‘উনিশ শতকের মননস্তম্ভ কৃষ্ণকমল ভট্টাচার্য’ গ্রন্থের রচয়িতা। বর্তমানে বারাসাত গভর্ণমেন্ট কলেজের বাংলা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। এই গ্রন্থ সম্পাদনার মধ্যে দিয়ে নিবেদিত হয়েছে পরমারাধ্য পিতৃদেবের প্রতি তাঁর শ্রদ্ধার্ঘ্য।