ভালোবাসা কি শুধু কোমল স্পর্শের নাম? নাকি তার গভীরে জমে থাকে রক্ত, ঈর্ষা, আর প্রতিশোধের শীতল বরফ? ‘হৃদয় ও হিম’ গ্রন্থে স্থান পেয়েছে দুটি গল্প যেখানে প্রেম ও ঘৃণা একে অপরের প্রতিচ্ছবি। এখানে চুম্বন যেমন উষ্ণ, তেমনি তার ছায়ায় আশ্রয় নেয় নির্লিপ্ত আক্রোশ। এখানে হৃদয় স্পন্দিত হয়, আর হিম হয়ে যায় নিঃশ্বাস। জীবনে যখন প্রেম আর ঘৃণার মাঝের রেখা পাতলা হয়ে আসে, তখন সেই রেখা পেরোলেই শুরু হয় অন্ধকার। যে মানুষ জীবন দিয়ে ভালোবাসতে জানে, সেই একই মানুষ হৃদয়ের উদগ্র নিষ্ঠুরতা নিয়ে ঘৃণাও করতে পারে। এই বইটি সেইসব সম্পর্কের গল্প-যেখানে ভালোবাসা মানুষকে বন্দি করে, বদলে দেয়। আর বদলে যাওয়ার পর কেউ আর নির্দোষ থাকে না।